বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে টানা ৪১ দিন জামাতে নামায আদায়কারী শিশু-কিশোরদের মাঝে সাইকেল, স্কুল ব্যাগ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি আকসিনা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক আলী আজগর ডিলারের সভাপতিত্বে এবং আকসিনা পূর্ব পাড়া জামে মসজিদের খতিব মাহমুদুল হাসান ও ইউনিয়ন আমীর সালাহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি, ব্রাক্ষণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) সংসদ সদস্য পদপ্রার্থী মো.আতাউর রহমান সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আ.সাত্তার, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা আমীর দ্বীন ইসলাম ভুইয়া, উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, জেলা শিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি গোলাম সারওয়ার, শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ প্রমুখ। ২১জনকে বাই সাইকেল ও ৩৪ জনকে স্কুল ব্যাগ দেয়া হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি।