দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর ভুট্টাক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার হয়েছে। সম্প্রতি উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মাঠের মধ্যে ভুট্টাক্ষেত থেকে জাইমা খাতুন (৫৫) নামে মানষিক ভারসাম্যহীন ওই নারীর লাশ উদ্ধার করা হয়। স্বামী পরিত্যক্তা নিহত নারী একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে। দীর্ঘদিন ধরে সে মানষিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চরসাদিপুর গ্রামের মাঠের মধ্যে ভুট্টাক্ষেতে মুখ বাঁধা অবস্থায় জাইমা খাতুনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত নারী পায়ে ও মাথায় আঘাতের ক্ষত রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।