বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে লাঠিসোঁটা ও দা নিয়ে কাঁকরোল ক্ষেত ক্ষতিসাধন করেছে।

গত ৬ সেপ্টেম্বর উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদন্ডী ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এঘটনা ঘটেছে। ভুক্তভোগী কামাল উদ্দীনের পরিবারের দাবি, ভুক্তভোগীর পরিবারের সাথে প্রতিপক্ষের জাকের আহমেদের পরিবারের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্তে বিরোধ চলছিল, প্রতিপক্ষের জাকের আহমেদ গংরা বাদী হয়ে ভুক্তভোগী কামাল উদ্দীন গংয়ের বিরুদ্ধে গত ২০২১ সালে যুগ্ম জেলা জজ আদালত বাঁশখালীতে একটি মামলা দায়ের করে, উক্ত মামলার বিবাদী ভুক্তভোগী কামাল উদ্দীন গংয়ের পক্ষে রায় দেন মাননীয় আদালত। এরপর বিরোধ মীমাংসার লক্ষ্যে দুপক্ষের লোকজনকে নিয়ে শুক্রবার রাতে বাঁশখালী থানায় একটি বৈঠকও হয়। এরইমধ্যে আইনের তোয়াক্কা না করে প্রতিপক্ষের লোকজন দা ও লাঠিসোঁটা নিয়ে ফলন্ত কাঁকরোল ক্ষেত কর্তন ও ভাংচুর করে ক্ষতি সাধন করেছে জানিয়েছে ভুক্তভোগী কামাল উদ্দীনের পরিবারের লোকজন। এসময় কাঁকরোল ক্ষেত কর্তন ও ভাংচুর তাণ্ডব চালানোর সময় ভুক্তভোগী পরিবারের মোবাইলে ধারণ করা কয়েক মিনিটের একটি ভিডিও চিত্র প্রতিবেদকের হাতে দেন ভুক্তভোগীরা।

অপরদিকে প্রতিপক্ষের জাকের আহমেদের পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, কামাল উদ্দীনের লোকেরা তাদের ক্ষেতখোলাও নষ্ট করে দিয়েছে।

ঘটনাস্থলটি পরিদর্শন করেছে বাঁশখালী থানা পুলিশ, তবে এবিষয়ে এখানো পর্যন্ত দুপক্ষের মধ্যে কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ।