ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের উদ্যোগে নির্মিত ভাস্কর্য ‘অঞ্জলি লহ মোর ‘ ভেঙে ফেলা হচ্ছে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও শূলত ভাঙা নয় ভাস্কর্যটি মূল নকশায় ফিরছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। ১৭ জুন ( মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পাশের পুকুরে নির্মিত এই ভাস্কর্যটি মূল নকশায় নিতে কিছু অংশ ভাঙা হয়। পরে ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। এর পরই ভাস্কর্যটি ভাঙার পক্ষে-বিপক্ষে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের উদ্যোগে শতাধিক গাছ কেটে প্রায় ৪ কোটির অধিক টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য। নির্মাণের আগে স্থাপনাটির একটি নকশা প্রকাশিত হলে সেই স্থাপনাটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেলেও স্থাপনাটি নির্মাণের পর দেখা যায় ভিন্নচিত্র। স্থাপনার নকশার সাথে বাস্তবের ছিলোনা কোনো মিল। ভাস্কর্যতে বসানো হয়েছিল ‘অদ্ভুত’ দুটি হাতের স্থাপনা।

অভিযোগ রয়েছে সাবেক উপাচার্য ড.সৌÍমিত্র শেখরের নির্দেশে শেষ সময়ে নকশা পরিবর্তন করে দুই হাতের একটি স্থাপনা যুক্ত করা হয়। সে সময় স্থাপনাটিকে কেউ কেউ ‘সাম্প্রদায়িক স্থাপনা’ হিসেবে আখ্যা দেন। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থাপনাটি ভেঙ্গে ফেলার দাবি ওঠে। সেই প্রেক্ষিতে সম্প্রতি স্থাপনাটিকে ভেঙ্গে আগের মূল নকশায় যাওয়ার সিদ্ধান্তÍ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থী রাজু শেখ বলেন, ‘অঞ্জলি লহ মোর আওয়ামী লীগের শেষ সময়ের ভিসি সৌÍমিত্র শেখরের হিন্দুপ্রীতি ও ভারতপ্রীতি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এখানে না আছে আমাদের ভূখ-ের কোনো পরিচয় না আছে আমাদের জাতি সত্ত্বার কোনো পরিচয়। অর্থাৎ এটা স্পষ্টতই একটা সাম্প্রদায়িক প্রতীক। ’

নজরুল বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো.জাহাঙ্গীর আলম বলেন, ‘ভাঙা নয় বরং মূল নকশায় ফিরছে ‘অঞ্জলি লহ মোর’। ৫ আগস্টের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের যে কয়েকটি দাবি ছিল সেগুলোর মধ্যে ভাস্কর্যটি ভেঙে ফেলার দাবি ছিল। কিন্তু আমরা অনন্যা দাবিগুলো পূরণে উদ্যোগ নিলেও সেসময় ভাস্কর্যটি নিয়ে তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা এখন এটি সংস্কারে কাজ হাত দিয়েছি। ভাস্কর্যটির মূল যে ডিজাইন ছিল, সেই ডিজাইনে এখন ফিরবে।’

তিনি আরও বলেন, ‘ভাস্কর্যটি যেভাবে তৈরি করার কথা ছিল, আগের প্রশাসন তা করেনি। তাই ৫ আগস্টের পর এটি নিয়ে আলোচনা-সমালোচনা হয়। বর্তমানে সেটি ভেঙে নতুন করে সংষ্কারের কাজে হাত দেওয়া হলে বিষয়টিকে ভিন্নভাবে বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করা হচ্ছে। কিন্ত‘ আমরা ভাস্কর্যটি সংস্কার করছি যেন জলাধারটির সৌÍন্দর্য আরো বৃদ্ধি পায়। আজকেও ডিনস কমিটির একটি মিটিং ছিল, সেখানে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলমের সময়ে তার উদ্যোগে কলা অনুষদের সামনের পুকুরটির উপর নির্মিত হয়েছিলো ‘সিন্ধু সারোস’ নামের একটি স্থাপনা। অনেকেই প্রমোদ তরী বা ভাসমান ঘরও বলতো যার সৌÍন্দর্য সকলের দৃষ্টি আকর্ষণ করতো।অধ্যাপক ড. সৌমিত্র শেখর বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হওয়ার পর ‘সিন্ধু সরোস’ স্থাপনাটি ভেঙ্গে স্থাপন করেন ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য।