টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল ও পাঁচগাঁও ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান ও সমাবেশ করা হয়েছে। ৯ ও ১০ জুন ঈদ পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ-২ আসনের নেতৃবৃন্দ, রোকন,কর্মী ও সমর্থকদের নিয়ে ঈদ পুণর্মিলনী এবং সমাবেশ করা হয়।উভয় ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, মুন্সীগঞ্জ জেলার সাবেক আমীর ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর এবিএম ফজলুল করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আ. জ.ম. রুহুল কুদ্দুস, সাবেক প্রো ভিসি প্রফেসর দেওয়ান এম এ সাজ্জাদ জেলা জামায়াত ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও তারবিয়ত বিভাগ সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন, টঙ্গীবাড়ী উপজেলা আমীর মাওলানা এম এ বারী।