সাদুল্লাপুর সংবাদদাতা : দেশে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় সরকার এই গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে। এই গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে, যা মাটির আর্দ্রতা কমিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। তাই পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন সিদ্ধান্ত দেশের মাঠপর্যায়ে বাস্তবায়নে সারা দেশেই নার্সারিগুলোতে আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিতায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ৫টি বেসরকারি নার্সারিতে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনির প্রায় ৬০ হাজার চারা ধ্বংস করা হয়। সম্প্রতি গাইবান্ধার অতিরিক্ত উপ পরিচালক (পিপি) মো. আল মুজাহিদ সরকারের উপস্থিতিতে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে পরিবেশের ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা নিধন কার্যক্রম শুরু করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
সাদুল্লাপুরে ইউক্যালিপটাস ও আকাশমণি চারা ধ্বংসকরণ কার্যক্রম
দেশে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় সরকার এই গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে।
Printed Edition