কালাই (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের কালাইয়ে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থার কালাই উপজেলা কেন্দ্রের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মহতামিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন। অনুষ্ঠান বিভিন্ন ট্রেডের ২১০ জন প্রশিক্ষণার্থীদের ক্রেষ্ট বিতরণ করেন।