সাঁথিয়া সংবাদদাতা : গত ৯ সেপ্টেম্বর পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কতৃক আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮ পাবনা-১ (সাঁথিয়া) আসনের জামায়াত ইসলামী মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

তিনি বলেন, “ফ্যাসিবাদী সরকার দেশে মবের রাজত্ব কায়েম করেছিল। তারা গুম-খুনের রাজনীতিতে প্রায ১৭ বছর লিপ্ত ছিল। ২০২৪ সালে জুলাইয়ের ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণের গণঅভ্যুত্থানের মুখে সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।

গত আওয়ামী স্বৈরাচার সরকারের সন্ত্রাসী পুলিশ বাহিনী ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে হাজারো শিক্ষার্থীকে শহীদ করেছে। এখন সময় এসেছে এই গণহত্যার প্রতিশোধ নেয়ার। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা দেশের মানুষকে ন্যায্য অধিকার ফিরিয়ে দেবো, ইনশাআল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব মোকলেছুর রহমান এবং আর-আতাইকুলা ইউনিয়ন আমির জনাব শহিদুল ইসলাম।