বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধানাইদহ মডেল মাদরাসা চত্ত্বরে নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসিনুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। মাওলানা ইসাহাক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জামায়াত নেতা মাওলানা সোলায়মান হোসেন বক্তব্য রাখেন।
গ্রাম-গঞ্জ-শহর
বড়াইগ্রামে জামায়াতের কর্মী সম্মেলন
নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।