দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফ্লুইড ম্যানেজমেন্ট। দাউদকান্দিতে ডেঙ্গুর ভয়াবহতার কারণে এখন ডাবের চাহিদা আকাশচুম্বী। মাত্রাতিরিক্ত গরম ও ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সারাদেশে বেড়েছে ডাবের চাহিদা। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে ডাবের বাজারে দেখা দিয়েছে চরম নৈরাজ্য।
ডাব ব্যবসায়ীরা প্রত্যেক ডাবে লাভ করছেন কয়েকগুণ। আর এই ডেঙ্গুর ঘাড়ে ভর করে ডাবের দাম বেড়েছে দুই থেকে তিন গুণ। স্বাভাবিক সময়ের ৮০ থেকে ১০০ টাকার ডাব এখন কিনতে হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়।
সরেজমিন ঘুড়ে আমি জানতে পারি, দাউদকান্দির একটি দোকানে বড় আকারের একটি ডাবের দাম এখন ১৪০-১৫০ টাকা। মাঝারি আকারের একটি ডাব কিনতে গেলেও গুনতে হচ্ছে ১২০ টাকা। একদম ছোট ডাব তার দামও ১০০ টাকার ওপরে।
একজন ক্রেতা আবু সাঈদ জান জানান, মূলত ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করার পর থেকেই ডাবের চাহিদা বেড়েছে। বিক্রেতারা যে দামই হাঁকছেন ডেঙ্গু রোগীর জন্য সে দামেই ডাব কিনতে বাধ্য হচ্ছেন স্বজনরা।