আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : আগামী ১৯ শে জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ বাস্তবায়নে আশাশুনি উপজেলা জামায়াত ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

চলো চলো, ঢাকা চলো, জাতীয় সমাবেশ সফল করো এই স্লোগানকে সামনে রেখে উপজেলাব্যাপী ব্যানার টানানো, পোস্টারিং, লিফলেট বিতরণ, গণসংযোগ, দাওয়াতী সভা, ফেসবুক ইউটিউব, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রচারণা চলছে। মূল সংগঠনের পাশাপাশি সহযোগী সংগঠন গুলোর কার্যক্রমও অব্যাহত আছে। এ উপলক্ষে আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা জামায়াতের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক ও সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুর্তাজা, মাওলানা মোশারফ হোসেন,শাহ অহিদুজ্জামান শাহীন, মাওলানা আতাউর রহমান, ডাক্তার রোকনুজ্জামান, মাওলানা রুহুল কুদ্দুস, মাওলানা রিয়াছাত আলী,মাওঃ আব্দুল বারী, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা জিয়াউল ইসলাম,আলহাজ্ব দেছের আলী, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ইউসুফ হোসেন, প্রফেসর আব্দুল গনি, মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুল ওয়াজেদ,সেকান্দার আলী,হাফেজ আব্দুল্লাহ, মাওলানা আব্দুল হাই, মাওলানা লুৎফর রহমান, শাহিনুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাওলানা আব্দুল কাদের, মাওলানা হারুন অর রশিদ, গাজী আব্দুর রশিদ,ভ াইস প্রিন্সিপাল র ওয়াহিদুজ্জামান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আবু বক্কর সিদ্দিক,আহসান হাবীব প্রমুখ। বৈঠকে প্রধান অতিথি আগামী ১৯ শে জুলাই ঢাকায় জাতীয় সমাবেশে দলে দলে যোগদান করতে সকল দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

রামগতি (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াতের জাতীয় সমাবেশের প্রচারপত্র বিলি করা হয়েছে। উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে উপজেলা সদর আলেকজান্ডার বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ নেতৃত্বে প্রচারপত্র বিলি করা হয়, এসময় তারা আলেকজান্ডার কামিল মাদরাসা গেইট থেকে শুরু করে প্রধান সড়কসহ বাজারের বিভিন্ন পয়েন্টে প্রচার পত্র বিলি করেন তারা। আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবীতে জাতীয় সমাবেসের ডাক দেন দলের কেন্দ্রীয় আমীর ডাক্তার শফিকুর রহমান। প্রচারপত্র বিলি শেষে রহমানিয়া জামেমসজিদ মিলনায়তনে এক সমাবেশে মিলিত হন। এসময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য রামগতি ও কমলনগর সংসদীয় আসনের জামায়াতের মনোনীত এমপি প্রাথী এ আর হাফিজ উল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের প্রমুখ।

চট্টগ্রাম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, ১৯ শে জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার জন্য নগর শ্রমিক কল্যাণের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সমাবেশ দেশের আগামীর পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি নগর শ্রমিক কল্যাণ মিলনায়তনে মাসিক থানা ও সেক্টর দায়িত্বশীল সভায় সভাপতির বক্তবে এসব কথা বলেন। নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী-এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরন্নবী, ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম, অফিস সম্পাদক স ম শামীম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

এস এম লুৎফর রহমান বলেন, জামায়াতে ইসলামী দেশের অতীব গুরুত্বপূর্ণ সময়ে এই সমাবেশ আহ্বান করেছে। দেশের মেহনতি শ্রমজীবী মানুষ আগামীর বাংলাদেশ গড়ার জন্য উন্মুখ হয়ে আছে। এমতাবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহূত এই সমাবেশ শ্রমজীবী মানুষের মাঝে উন্মাদনা সৃষ্টি করেছে। শ্রমজীবী মানুষ এই সমাবেশ অংশগ্রহণ করে আগামীর বাংলাদেশের নেতৃত্ব সৎ দক্ষ ও দেশপ্রেমিক মানুষের হাতে তুলে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি, জামায়াতে ইসলামীর এই সমাবেশে লক্ষ লক্ষ শ্রমিক জনতা অংশ নিয়ে দেশের রাজনীতির পথ পরিক্রমায় নতুন ইতিহাস সৃষ্টি করবে। প্রেস বিজ্ঞপ্তি।

সাভার (ঢাকা)

আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফল করার লক্ষে প্রচার প্রচারণার অংশ হিসেবে সাভারে মিছিল ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর নেতা কর্মীরা। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের নেতৃত্বে মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের সাভার নিউমার্কেটের সামনে থেকে শুরু হয়ে ইয়ামিন চত্বর ঘুরে সড়কের উভয় পাশ প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ শাহাদাত হোসাইন, আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমীর আজিজুর রহমান, সাভার থানা আমীর আব্দুল কাদের ও ঢাকা জেলা শিবির সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।