নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জে জেলার মিঠামইন উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ চারজন মাদক সেবীকে আটক করেছেন। এরা হলো ফুল মিয়া (৪৫), আলামিন (২৮), নজরুল মিয়া (৩৮) ও মো. অন্তর (১৮)
সম্প্রতি উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের ফুল মিয়ার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের নিকট হতে ১৪ পিস ইয়াবা, এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২টি দেশীয় অস্ত্র রামদা, দুটি হেলমেট ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন মিঠামইন সেনানিবাসের ক্যাপ্টেন মো. আবদুল্লাহ আল কাফি, ২৭ আর ই ব্যাটালিয়ন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মো. আবদুল্লাহ আল কাফির নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের ফুল মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানে ফুল মিয়াসহ তার সহযোগীদের মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে উদ্ধারকৃত মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তাদের মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।