গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাজিদ নামের দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশু সাজিদ ওই গ্রামের দুলু মিয়া ওরফে সাইফুল মাস্টারের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়িতে একটি বসার মোড়া নিয়ে খেলা করছিল অবুঝ শিশু সাজিদ হোসেন। এ সময় মোড়াটি গড়িয়ে পাশের পুকুরের পানিতে পড়ে গেলে শিশু সাজিদ মোড়াটি নিতে গেলে সবার অজান্তে পানিতে পড়ে যায়।