গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে শিক্ষক সমাজের সহযোগিতা ও তাদের ভোট একটি সুস্থ সমাজ তৈরি করতে ভূমিকা রাখবে বলে আসা প্রকাশ করে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফেজ কামরুল ইসলাম খান।
বরিশালের গৌরনদী উপজেলার পৌর এলাকায় মাধ্যমিক বিদ্যালয় গুলোর শিক্ষকদের সাথে জামায়াতে ইসলামী নিবাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও গার্লস স্কুল এন্ড কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা কামরুল ইসলাম এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর আমির মাওলানা হাফিজুর রহমান, বার্থী ইউনিয়ন ইউনিয়ন আমির ডাক্তার জাহাঙ্গীর হোসেন, সহ জামায়াত নেতৃবৃন্দ এ সময় শিক্ষক সমাজের প্রতি আসন্ন নির্বাচনে তাদের ভোট দেওয়া ও ন্যায় ও ইনসাফপূর্ণ কাজের সহযোগিতা কামনা করেন।