টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : সম্প্রতি মুন্সীগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের বেকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিটি শিক্ষিত ও অশিক্ষিত বেকারের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে আধুনিক কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
ক্ষুদ্র উদ্যোক্তা ও স্টার্টআপ প্রকল্পে বিশেষ সহায়তা প্রদান করে একটি স্বনির্ভর, কর্মমুখী ও উৎপাদনশীল বাংলাদেশ গড়ে তোলা হবে।”
উক্ত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি কাজি ইকবাল হোসাইন, যশলং ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ তাহজিব, সেক্রেটারি মো. শাকিল মোল্লা, ৭ নং ওয়ার্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।