আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : আদমদীঘিতে মতিউর রহমান নামের এক আদম ব্যবসায়ীকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যা চেষ্টার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে ভোক্তভোগী নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হবিবর রহমানের ছেলে মতিউর রহমান নিজেই বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৬/৭ জনের নামে এই মামলা দায়ের করেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান মামলা দায়ের নিশ্চিত করে বলেন আসামী গ্রেফতার তৎপরতা চলছে।