লালমনিরহাট সংবাদদাতা : হতদরিদ্র পরিবারের ছাএ ও ছাএীরা খাতা কলমের অভাবে ভোগছে। লালমনিরহাটের পৌর শিশু নিকেতন বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জড়িত। কোমলমতি শিশুদের ভবিষ্যত অনিশ্চিত।

জানা গেছে, লালমনিরহাট পৌরসভাধীন সাপটানা আবাসন ১ ও ২ এ ভূমিহীন ৩২০ টি পরিবার ২০১০ সাল থেকে আবাসনের ঘড় বরাদ্দ পাওয়ার পর থেকে বসবাস করে আসছে। কিন্তু আবাসন থেকে শহর প্রায় ৫ কিলোমিটার দুরত্ব হওয়ায়। কোমলমতি শিশুদের ভবিষ্য চিন্তা করে। পৌর শিশু নিকেতন বিদ্যালয় টি ২০১০ সালেই স্থাপিত হওয়ার পর থেকেই মোছাঃ আসমানী বেগম নামের একজন শিক্ষিকা শিক্ষাদান চালিয়ে আসছেন। ২ টি আবাসনের ৩২০ টি পরিবারের প্রায় ১ শত জন শিশু থাকলেও। ওই বিদ্যালয়ে বর্তমান ৪০ জন অধ্যায়নরত রয়েছে। প্রায় ৬০ জন শিশু পোশাক ও খাতা কলম কিনে নেওয়ার অভাবে তারা লেখা পড়া থেকে বঞ্চিত। ওই শিশুরা ভূমিহীন ও হতদরিদ্র পরিবারের। শিক্ষিকা মোছাঃ আসমানী বেগম জানান, ২০১০ সাল থেকে ৫ হাজার টাকা বেতনে। বিদ্যালয় টির ছাত্র ও ছাএীদের পাঠদান চালিয়ে আসলেও তার বেতন বাড়ানোর ব্যবস্হা নেয়নি পৌর কতৃপক্ষ। আবাসনের হতদরিদ্র শিশুদের ভবিষ্যত উন্নয়নে সাপটানার ওই এলাকায় প্রাথমিক বিদ্যালয় চালু করা জরুরি হয়ে পড়েছে।

বর্তমানে ১ কক্ষ বিশিষ্ট বিদ্যালয় টিতে কমন রুম, বাথ রুম, শ্রেণি কক্ষ ও অফিস কক্ষ না থাকায়। নানা সমস্যায় জর্জড়িত। অভিভাবক, এলাকাবাসী ও ছাত্র এবং ছাএীরা জানান, শুরু থেকে বিদ্যালয়টির বাথরুম ও বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল না থাকায়। চরম বিপাকে পড়েছে সংশ্লিষ্ঠরা।