বাগমারা (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর বাগমারায় চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ভালো ফলাফল করে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত বালানগর কামিল মাদ্রাসা। উপজেলার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ৩টি কেন্দ্রে ৩৫৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। উপজেলা সদর ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থী ৩৫৭ জন, হাট গাঙ্গোপাড়া (বাড়িগ্রাম) দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৪১৮ জন ও তাহেরপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে ১৭৯ জন। এবার উপজেলায় ৩ টি কেন্দ্রের সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বালানগর মাদ্রাসা। প্রতিষ্ঠানের ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। এতে ৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে। পরীক্ষার ফলাফল প্রকাশের পর বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ভালো ফলাফল অর্জন করায় মাদ্রাসার পক্ষে সকলকে অভিনন্দন জানিয়েছেন। বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করেন মাদ্রসা কতৃপর্ক্ষ।