বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার সাবেক সেক্রেটারি এবং দারুল আমান ট্রাস্টের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বার্ধক্যজনিত কারণে ০৮ সেপ্টেম্বর ৯৭ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৪ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ০৯ সেপ্টেম্বর বাদ জোহর দারুল আমান ট্রাস্টে জানাযা শেষে তাঁকে পাবনা সদর কবরস্থানে দাফন করা হবে।
আবুল হোসেন এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল মঙ্গলবার এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব আবুল হোসেন এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীরের পিতার ইন্তিকালে আমীরে জামায়াতের শোক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মোবারক হোসেন আকন্দ এর পিতা আলহাজ¦ আবু সামা ৭ সেপ্টেম্বর রাত ১১.১৫ টায় ৯০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৬ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ০৮ সেপ্টেম্বর সকাল ১০.৩০ টায় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আলহাজ¦ আবু সামা এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল মঙ্গলবার এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, আলহাজ¦ আবু সামা এর ইন্তিকালে আমরা একজন আদর্শ পিতাকে হারালাম। তিনি ধর্মভীরু, সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।