গত ৪ অক্টোবর ভোলার নবীপুরে বদিউল আলম মৌলভীবাড়ী জামে মাসজিদে ছাত্রদের এক সীরাত মাহফিলে বিশ্বনবীর জীবনাদর্শ ঃ আমাদের শিক্ষা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছাত্রদের মাঝে অর্থ কুরআন শরীফসহ ইসলাম সাহিত্য বিতরণ করা হয়।

উক্ত আলোচনা সভায় অংশগ্রহন করেন প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর মোঃ ইসরাফীল, অধ্যক্ষ ভোলা সরকারি কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ ইউনুস, স্কোয়াড্রন লিডার (অবঃ), বাংলাদেশ বিমান, প্রফেসর ডাঃ নূরে আলম সিদ্দিকী, বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ, আবু বকর সিদ্দিক, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, স্মার্ট স্কুল, মাসজিদের সভাপতি জনাব মোঃ মাহফুজুর রহমান, সাবেক মহাপরিচালক, ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমী এবং হজ¦ ফাইন্যান্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: শফিকুর রহমান। এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় গণ্য মাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।