দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। উপজেলায় নতুন করে আরও ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে ৩৪১ রোগী বেসরকারি বিভিন্ন হাসপাতালে রক্ত পরীক্ষা করান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ২৪ ঘণ্টায় বেসরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬৩ জনের। এর মধ্যে ১৩ জন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে আজ ৭ জুলাই সকাল ১০টা পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৯ হাজার ৪৪১ জন নারী, পুরুষ ও শিশুর রক্ত পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৭০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গুরুতর অসুস্থ ৩০ রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এ পর্যন্ত দাউদকান্দিতে মৃতের সংখ্যা ৭ জন।উল্লেখ্য ডেঙ্গু মহামারী আকারে ধারণ করায় বাজারে প্রতিটি ডাব ১২০ টাকা থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। দাউদকান্দি উপজেলা প্রশাসন দাউদকান্দি পৌরসভা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা কর্মসূচি নিলেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে।
গ্রাম-গঞ্জ-শহর
দাউদকান্দিতে ডেঙ্গুতে আক্রান্ত ৬৩ জন
দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। উপজেলায় নতুন করে আরও ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।