কোটচাঁদপুর সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় প্রতিনিয়ত হচ্ছে চুরি। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারি গ্রামের মন্ডল পাড়া মৃত হযরত আলীর দুই ছেলে কলম ও আলমের এর গোয়াল ঘর থেকে ৫টি সাদা কালচে লাল রংয়ের গাই গরু গত সোমবার দিবাগত রাতে চুরি হয়ে গেছে। যাঁর পাঁচ গরুর আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা। এবিষয়ে কোটচাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।