বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার আমীর মাওলানা মুছলেহুদ্দিনের মাতা মেহেরুন্নেসা বার্ধক্যজনিত কারণে ৫ জুন সকাল পৌণে ৯টায় ৮৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ২ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৫ জুন বিকাল সাড়ে ৫টায় নরসিংদীর জামেয়া কাসেমিয়া মাদরাসা মাঠে জানাযা শেষে তাঁকে গাবতলী সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী: মেহেরুন্নেসা এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার শোকবাণী দিয়েছেন। শোকবাণীতে তিনি বলেন, মেহেরুন্নেসা একজন পরহেযগার ও গুণী মহিলা ছিলেন। তিনি মানুষের সাথে সদয় আচরণ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
হাফেজ নূরুল আমিনের ইন্তিকাল : জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলার সদর উপজেলার সদস্য (রুকন) ও ইউনিয়ন সভাপতি হাফেজ মুহাম্মাদ নূরুল আমিন কিডনি রোগে আক্রান্ত হয়ে ৪ জুন সকাল ৮টায় ৬৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৪ জুন বিকাল সাড়ে ৫টায় নিজ বাাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মাওলানা ওমর ফারুকের ইন্তিকাল : জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার রুকন ও ৩ নং মুর্শিদহাট ইউনিয়নের সভাপতি মাওলানা ওমর ফারুক (৪৫) গত ৫ জুন, দিবাগত রাত ২ টায় হার্ট অ্যাটাকে নিজ বাসায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। ৬ জুন বিকেল ৩ টায় মতিজাপুর গ্রামে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মাওলানা নূরুজ্জামানের ইন্তিকাল : জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার সদস্য (রুকন) মাওলানা নূরুজ্জামান বার্ধক্যজনিত কারণে ৮ জুন বিকাল সোয়া ৩টায় ৭৬ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৮ জুন রাতে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।
নূরুল ইসলামের ইন্তিকাল : জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা প্রবীণ সদস্য (রুকন) সাবেক ওয়ার্ড সভাপতি নূরুল ইসলাম অসুস্থতাজনিত কারণে ৯ জুন সকাল সাড়ে ৯টায় . বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৯ জুন বিকাল সাড়ে ৫টায় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী: হাফেজ মুহাম্মাদ নূরুল আমিন, মাওলানা ওমর ফারুক, মাওলানা নূরুজ্জামান ও নূরুল ইসলাম এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, হাফেজ মুহাম্মাদ নূরুল আমিন, মাওলানা ওমর ফারুক, মাওলানা নূরুজ্জামান ও নূরুল ইসলাম এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের ৪ জন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি।