যশোরে সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এসময় দুইজন গুরুতর আহত হন।

শনিবার (২৪ মে) সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার চূড়ামনকাঠি ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য কনস্টেবল ফজলুল হক, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আটড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বয়রা গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন একই জেলার কোটচাঁদপুর উপজেলার কাশীপুর গ্রামের শামসুল হকের ছেলে মামুন(৩২), একই এলাকার ইমান উদ্দিনের ছেলে রিয়াল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পুলিশ সদস্য মোটরসাইকেলযোগে ঝিনাইদহ যাওয়ার পথে ঝিনাইদাহ হতে যশোরে আসার পথে যশোর ঝিনাইদহ মহাসড়কে চূড়ামনকাঠি ছাতিয়ানতলা এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের টিম তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসেন। হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য ফজলুল হককে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন এবং আহত দুজন চিকিৎসাধীন আছে।

বারোবাজার হায়ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়াশেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে