সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় তামাক চাষে নিরুৎসাহিত ও তামাকের বিকল্প ফসল চাষাবাদে তামাক চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, তামাক চাষী রমজান, খানমাহমুদ ও আজ্জুল প্রমুখ।