বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শিমুলতলীস্থ উপজেলা জামায়াতের অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আমির জাহিদুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় ২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. সফিউল্লাহ্ সুফী। অন্যন্যদের মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আশরাফুল আলম, সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুল বাসেত, উপজেলা সেক্রেটারি তছলিমউদ্দিন সহ উপজেলা সকল রুকনবৃন্দ উপস্থিত ছিলেন।