চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শিক্ষা মন্ত্রনালয়ের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডোরী ইন্সটিটিউশন্স স্কিম এস ই ডি পি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ হতে এস, এস, সি ও দাখিলে ১৪ জন এইস,এস,সি ও আলিমে ১৯ জন সহ মোট ৩৩ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়।

সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরনী অনুষ্টান উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন, বিশেষ অথিথি ছিলেন, শিক্ষা মন্ত্রনালয়ের প্রকিউরমেন্ট অফিসার অধ্যাপক হাবিবুর রহমান, ইউ,আর,সি পরিদর্শক আকতার সানজিদা পপির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দিন, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়–য়া, শিক্ষার্থী তাসলিমা করিম রিতু প্রমুখ। বৃত্তিপ্রাপ্তদেরকে হাতে ক্রাষ্ট ও সনদ তুলে দেয়া হয়।

কমিউনিটি ক্লিনিকের সেবা জোরদারে ঝালকাঠিতে সেমিনার

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম আরও জোরদার ও কার্যকর করার লক্ষ্যে ঝালকাঠিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করে কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্টে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়া উদ্দিন হায়দার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান ও পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন। সেমিনারে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহামুদ শাকিল এবং ঝালকাঠির সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির।

সেমিনারে বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার অন্যতম বড় ভরসা। সরকারের এ অনন্য উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন। বক্তারা সেবার মান উন্নয়ন, পরিকাঠামোগত সহায়তা, জনবল প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। সেমিনারে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অন্যান্য সেক্টরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে করণীয় বিষয়েও সুপারিশ করেন। অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের সাফল্য ও ইতিবাচক প্রভাব তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়া হায়দার স্বপন বলেন, কমিউনিটি ক্লিনিক হলো দেশের প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি। এ সেবাকে কার্যকর ও টেকসই করতে হলে ক্লিনিকগুলোর অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষিত জনবল নিয়োগ, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, শুধু চিকিৎসা নয়, স্বাস্থ্য শিক্ষা, পুষ্টি, টিকাদান ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা প্রদানেও কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই ক্লিনিকের পরিসর ও সক্ষমতা আরও বাড়াতে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন, এনজিও ও স্বাস্থ্যকর্মীদের একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন, শুধু ইউনিয়ন নয় শহরের ওয়ার্ড পর্যায়ে এই কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।