পীরগাছা (রংপুর) সংবাদদাতা : জামায়াতে ইসলামী বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক। এখন সারা দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। জামায়াত জনগণের শাসক নয়, সেবক হতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, এই জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। পি আর পদ্ধতিতে নির্বাচন হলে আর কোন চাঁদাবাজ, দখলদার, ফ্যাসিস্ট সৃষ্টি হবে না। এ জন্য পিআর পদ্ধতি নিয়ে আমাদের আন্দোলন চলমান থাকবে। তাই কৃষক, শ্রমিক, ভ্যান চালক, রিক্সা চালকসহ সকল শ্রেণির মানুষের কাছে ইসলামের সুশাসন এর কথা পৌছে দিতে হবে।
সোমবার বিকেলে রংপুরের পীরগাছায় আসন্ন সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ তিনি এসব কথা বলেন।
জেলা সহকারি সেক্রেটারী মাওলানা মোস্তাক আহম্মেদ এর সভাপতিত্বে উপজেলার কদমতলা আল ফোরকান ক্যাডেট মাদ্রাসা হলরুমে সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, রংপুর-৪ আসনের এমপি প্রার্থী এ টি এম আজম খাঁন, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, জেলা মানব সম্পদ বিভাগের সভাপতি মোত্তালেব হোসাইন, পীরগাছা উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হাসেম আলী, কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম ও দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে বজলুর রশিদ মুকুল, ভাইস চেয়ারম্যান পদে মাওলানা মোস্তাক আহম্মেদ, মোছা: মনঝুরি বেগমের নাম ঘোষণা করা হয়।