বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা পৌর শহরে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যদ্রব্য উৎপাদন ও সরবরাহের কারণে পাঁচটি হোটেলের মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সম্প্রতি পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ ও বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ। এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যদ্রব্য উৎপাদন ও সরবরাহের কারণে বাগদাদ হোটেল মালিককে ৫ হাজার, বৈশাখী হোটেল মালিককে ৮ হাজার, মুনস্টার হোটেল মালিককে ৮ হাজার, নর্থ ভিউ হোটেল মালিককে ১০ হাজার ও মিতু হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এস এম ফুয়াদ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও সরবরাহের কারণে পাঁচটি হোটেলের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয় ভবিষ্যতে যেন স্বাস্থ্যকর পরিবেশ খাদ্যদ্রব্য উৎপাদন ও সরবরাহের করেন।
গ্রাম-গঞ্জ-শহর
বোদায় পাঁচ হোটেল মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা
পঞ্চগড়ের বোদা পৌর শহরে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যদ্রব্য উৎপাদন ও সরবরাহের কারণে পাঁচটি হোটেলের মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।