ধুনট সংবাদদাতা: বগুড়ার ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। সম্প্রতি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামে শিউলি বেগম (৫০) নামের এক নারী পুলিশ সদস্যদের পিটিয়ে আহত করে। এঘটনায় শিউলি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে গুয়াডহরী গ্রামের মৃত জহুরুল ইসলামের স্ত্রী। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান,এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এঘটনায় একজনকে গ্রেপ্তার করা করেছি। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রাম-গঞ্জ-শহর
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
বগুড়ার ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন।