ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া ওহেদুলের পরিবারকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: মনিরুজ্জামান। সম্প্রতি নিজ বাড়িতে গান শোনার জন্য বক্সে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান অহেদুল। বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া অহেদুল উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের চাঁনশিকারী গ্রামের কেতাব উদ্দিনের ছেলে।

খবর পেয়ে ভোলাহাট সদর ইউপি সদস্য মো: আজিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামানকে খবর দিলে তিনি তাৎক্ষণিক প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রতিনিধি পাঠিয়ে মৃত অহেদুলের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেওয়া হয় ।

এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: আজিজুর রহমান।