দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : জামায়াতে ইসলামির জামালপুরের ১ দেওয়ানগঞ্জ / বক্সিগঞ্জ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাবেক জেলা আমির এ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।

গত ২১ জুন দেওয়ানগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন।

বিপুল সংখ্যক নেতা ও কর্মী সহ তিনি পৌর এলাকার জাম্বিল বাজার সহ ২ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গনসংযোগ করেন এবং পরে চুনিয়াপাড়া চৌরাস্তা মোড়ে একট সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। দেওয়ানগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজি মাওলানা আতিকুর রহমান, দেওয়ানগঞ্জ পৌরসভার আমীর হাফেজ আতিকুর রহমান এবং জামায়াত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মা’রুফ ও জহুরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী জামায়াতের নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়ি পাল্লা ফেরত পাওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় পূর্বক আগামী জাতীয় নির্বাচনের আগে দেশে সত্যিকারের নির্বাচনী পরিবেশ তৈরির জন্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন ও ফ্যাসিবাদী শাসনকালে সংঘঠিত সকল হত্যাকা- ও মানবতা বিরোধী কার্যক্রমের বিচার দাবি করেন।

তিনি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রাথমিক দৃষ্টান্ত হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনেরও দাবি জানান।