ধামরাই (ঢাকা) সংবাদদাতা : প্রায় সব ধরনের মাদকের দাবানলে জ্বলে উঠেছে ধামরাই। ইয়াবা, গাঁজা, হেরোইন, মদ ফেনসিডিল ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য কেনা বেচা চলছে নির্বিঘেœ ধামরাই উপজেলায়। এসব মাদক দ্রব্য দমনে পুলিশ প্রশাসনের কোন কাযক্্রম নেই বললেই চলে। বরং প্রশাসনের সহযোগীতায় ধামরাইয়ের বিভিন্ন স্থানে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছে উপজেলার শুশীল সমাজ। জানা যায়, ধামরাই উপজেলার ১৬টি ইউ পি ও পৌরসভার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্যে সয়লাব হলেও মরন নেশা প্রতিরোধে তেমন কোন মাথা ব্যাথা নেই স্থানীয় পুলিশ প্রশাসনের। হাত বাড়ালেই যে কোন মাদকদ্রব্যে খুব সহজেই পাওয়া যাচ্ছে অহরহ। মনে হয় ধামরাই উপজেলা এখন মাদকের হাটে পরিনত হয়েছে। বিভিন্ন স্পটের মাদক দ্রব্যের ভয়াবহতা এমন রুপ নিয়েছে যে, প্রতিরোধ ও দমনকারী পুলিশ প্রশাসন যেন অকেজো ও নিয়ন্ত্রন হয়ে পড়েছে। এর মধ্যে ধামরাই পৌরসভার, ইসলামপুর, কায়েতপাড়া, বরাত নগর, মডেল টাউন, চন্দ্রাইল, ঢুলিভিটা ও বালিথা- বাথুলী, আমতা, কুশুরা, কালামপুর, চৌহাট, নান্নার, খরারচর, এলাকার স্পটের চিএ চরম ভয়াবহ। ধামরাইয়ে প্রায় শতাধিক স্পটে মাদকসেবী, মাদক বিক্রেতাদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। ধামরাইয়ে পুলিশের যোগসাজশে ওই সকল মাদক স্পটে মাদক ব্যাবসায়ীরা বীরদর্পে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ সকল মাদক স্পট থেকে নিয়মিত মাসোহারা নিচ্ছে কিছু পুলিশের অসাধু কর্মকতা ও কর্মচারীরা।
পৌরসভাসহ এর আশপাশের এলাকায় ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, মদ, রেকটি ফাইট স্পিরিট বিক্রি হচ্ছে যত্রতত্র। ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে নানা কৌশলে ধামরাইতে ঢুকছে মাদক দ্রব্যে চালানগুলো। মাদকের ভয়াল থাবায় ধংস হয়ে যাচ্ছে উপজেলার যুবসমাজ। অবিভাবক ও শুশীল সমাজের দাবি অবিলম্বে মাদক দ্রব্যে বিক্রি বন্ধের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।