বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ২ বোদা-দেবীগঞ্জ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ সফিউল্লাহ্ সুফী। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন, জামায়াত নেতা মাওলানা শাহ আলী, ইউনিয়ন জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় আলহাজ্ব মোঃ সফিউল্লাহ সূফী বলেন, বাবা-মা, স্ত্রী-সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের চেয়েও আল্লাহ্ ও রাসূলকে বেশি ভালবাসতে হবে।