পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতা-কর্মীদের উপর নিষিদ্ধ সংঘটন আওয়ামীলীগ ও ছাত্রলীগের অঙ্গ সংগটন দ্বারা হামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবীতে সম্প্রতি এনসিপি’র ব্যানারে পার্বতীপুর শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ব্যানারে স্থানীয় নেতা আনছারুল আজাদের নেতৃত্বে গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী কর্তৃক এনসিপি নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শহীদ মিনারে স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যে গোপালগঞ্জের হামালায় সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।