মণিরামপুর (যশোর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মণিরামপুর পৌরসভা ভিত্তিক মহিলা নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ অক্টোবর সকালে শহীদ মশিউর রহমান অডিটোরিয়াম মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ জুড়ে বিপুল সংখ্যক নারীর উপস্থিত ছিল চোখে পড়ার মত আর অনুষ্ঠানজুড়ে ছিল কঠোর পর্দার ব্যবস্থা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নারীরাই আমাদের শক্তি। ইসলাম নারীদের অধিকার নিয়ে কথা বলে। সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম আদর্শে বিশ্বাসী নারী সমাজই একটি ন্যায্য ও নৈতিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।” মণিরামপুর পৌর জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মো. আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠানে পৌরসভার ৯টি ওয়ার্ডের নারী প্রতিনিধিরা উপস্থিত হয়ে ইসলামী সমাজ বিনির্মাণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।