নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী গতকাল চতুর্থ দিনের মত নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ও দৈহারী ইউনিয়নে গণসংযোগ করছেন। আলকিরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়, গনক পাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক, ৩ গ্রাম মাধ্যমিক বিদ্যালয়, গুয়ারেখা দাখিল মাদ্রাসা, ১১ গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, রাজবাড়ী, চিলতলা সহ প্রত্যন্ত এলাকার রাস্তা ঘাট চষে বেড়ান।
এছাড়াও গনকপাড়া বাজারের বিভিন্ন দোকানপাটে গণসংযোগ করেন। তিনি ব্যবসায়ীদের বেচা বিক্রির খোঁজখবর নেন পরিবারের খোঁজখবর নেন এবং তাদেরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বিভিন্ন নির্দেশনা দেন এবং শিক্ষকদের আদেশ নিষেধ মেনে চলার নির্দেশনা প্রদান করেন। শিক্ষক মন্ডলিদের যখন যে দায়িত্ব আসে তা সঠিকভাবে পালন করার আহ্বান জানান। তিনি আরো বলেন, সম্মানিত শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। দেশ ও জাতি গঠনে শিক্ষকদেরকে সঠিক ভূমিকা রাখতে হবে।
গণসংযোগকালে শামীম সাঈদীর সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মোঃ আবুল কালাম আজাদ, ঢাকা মহানগরী উত্তর আদাবর থানার আমির মোঃ আল আমিন সবুজ, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি ও সমাজ কল্যাণ বিষয়ক সেক্রেটারি মো গোলাম আযম আছলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো সাইদুর রহমান মজলিসে শূরা সদস্য মো মাসুম বিল্লাহ, দৈহারী ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল হালিম ও গুয়ারেখা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন মাস্টার, প্রমুখ।