ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত সোমবার (২৫ আগস্ট) দুপুর থেকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হেয়াকো অংশে এ সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করে উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহার চৌধুরী সমর্থিত গ্রুপ। এ সময় সড়ক অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। পরে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।