দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি পৌরসভা অফিসের অডিটোরিয়ামে সকল দল-মত, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সদস্যাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৫ জুন) পৌরসভার অডিটোরিয়ামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর প্রশাসক রেদোয়ান ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দির বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা আব্দুস সাত্তার, পৌরসভা বাজার কমিটির সভাপতি পিটার চৌধুরী, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সালাউদ্দিন, জামাত নেতা রেজাউল হক সরকার, কমরেড রুবেল, হোসেন, বোরহান, কামাল হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর কামরুজ্জামান, পৌরকর্মকর্তা আব্দুল আহাদ, মধু সরকার, লিটন সরকার বাদল, শামীম সরকার প্রমুখ।

বক্তারা (৪.৫.৬) এই তিন ওয়ার্ডের জনগণকে সতর্কতার সহিত চলার পরামর্শ দেন এবং ড্রেন পরিস্কার সহ যত্রতত্র ময়ল না ফালানোর জন্য পরামর্শ দেয়।এ সময় পৌর প্রশাসক বলেন, আমরা পৌরসভার পক্ষ থেকে এ তিনটি ওয়ার্ডকে অত্যন্ত ঝ্ুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছি। প্রতিদিন ডেঙ্গি মশার বিস্তাররোধে মশক নিধন কর্মসূচি গ্রহন করছি। ফগার মেশিনের মাধ্যমে উচ্চমাত্রার ওষুধ প্রয়োগ করছি। আপনারাও সর্বদা আমাদেরকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাই।