রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতি উপজেলা দুই কৃতী শিক্ষার্থী তানভীর হাসান কবির দিপু, ও মো: মেহেরাজ হোসেন কবির অপু, উভয়ে জমজ ভাই। তারা উপজেলার ৪ নম্বর চর আলেকজান্ডার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: হুমায়ুন কবিরের ছেলে। হুমায়ুন কবির ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং পরিষদের প্যানেল চেয়ারম্যান, মা, শামসুন্নাহার একজন শিক্ষিকা, তিনি চর সেকেন্দার সফিক একাডেমির শিক্ষকতা পেশায় কর্মরত আছেন। দিপু এবং অপু ২০০৭-সালের ১লা জানুয়ারি জন্ম গ্রহন করেন। দুই ভাই একসাথে পড়ালেখা শুরু করলেও ফলাফলে একটু ভিন্নতা আছে, বড় ভাই দিপু অপুর চেয়ে ফলাফলে ভালো, প্রথমে তারা আলেকজান্ডার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনীতে বৃত্তি পান এখানে দিপু ট্যালেন্টপুল বৃত্তি পান আর অপু সাধারণ বৃত্তি পান, পরবর্তীতে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যলয় থেকে উভয়ে জিপিএ -৫ পান এখানে ও দিপু গোল্ডেন জিপিএ- ৫ পেয়ে যান, এসএসসি পরীক্ষা একই স্কুল থেকে তারা জিপিএ -৫ পান এখানে ও দিপু গোল্ডেন জিপিএ -৫ পান, সর্বশেষ এবারের এইচএসসি পরীক্ষায় নোয়াখালী সরকারি কলেজ থেকে অংশ নিয়ে দিপু গোল্ডেন জিপিএ -৫ পান, এবং অপু লক্ষ্মীপুরের কাজী ফারুক প্রাইভেট কলেজ থেকে অংশ নিয়ে জিপিএ -৫ পেয়ে মেধার স্বাক্ষর রেখে কৃতিত্বের সহিত উত্তির্ণ হন। হুমায়ুন কবির ও সামছুল নাহারের সংসারে আর কোন সন্তান নেই। তাদের দুই সন্তান দিপু এবং অপু বুয়েটে চান্স পেতে বর্তমানে উদ্ভাস কোচিং সেন্টারে ভর্তি করিয়েছেন বুয়েটে চান্স পেলে সেখানে ও কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারবেন আসা করছেন তারা।