নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তক লেম্বুছড়ি বিওপি’’র বাহির মাঠ স্কুলে মেডিকেল ক্যাম্পেইন ও সীমান্তে-জনসচেতনতামূলক সভা মাদক, চোরাচালান, মাইন বিস্ফোরণ ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ পাহাড়ি ও বাঙ্গালী গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দূর্গম পাহাড়ী এলাকায় দায়িত্ব পালন করছে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।