জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনসহ ঘোষিত ৫ দফা দাবির পক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে আসাদ গেইট থেকে কলেজ গেইট পর্যন্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা আজ সারা দেশের মানুষের হৃদয়ের দাবি হয়ে উঠেছে। এই দাবিগুলো কোনো দলের স্বার্থে নয়, কোনো গোষ্ঠীর নয়Ñবরং এগুলো এদেশের গণমানুষের ন্যায্য দাবি।

আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে ‘লেভেল প্লেইং ফিল্ড’ নিশ্চিত করতে হবে, যেখানে প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে উভয় কক্ষে পিআর (Proportional Representation) বা অনুপাতভিত্তিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। এতে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে এবং জনগণের মতামত সংসদে সঠিকভাবে প্রতিফলিত হবে।

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের মাধ্যমে গণভোটের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবেÑএটাই সময়ের দাবি এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল স্টেকহোল্ডারদের আকাক্সক্ষা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর অঞ্চল মানববন্ধনের আয়োজন করে। বিশাল এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা-১৩ আসনের পরিচালক মোঃ শফিউর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ও শেরেবাংলা নগর উত্তর থানা আমীর মোঃ আব্দুল আওয়াল আজম।

এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উত্তর থানা আমীর মোঃ আব্দুল হান্নান, আদাবর থানা আমীর মোঃ আল আমিন সবুজ, মোহাম্মদপুর পশ্চিম থানা আমীর মোঃ মাসুদুজ্জামান, মোহাম্মদপুর পূর্ব থানা আমীর মোঃ মশিউর রহমান, মোহাম্মদপুর দক্ষিণ থানা আমীর মোঃ শাখাওয়াত হোসেন, মোহাম্মদপুর মধ্য থানা আমীর মোঃ মশিউর রহমান, জোন টিম সদস্য এডভোকেট আজহার মুন্সি, মাহাদী হাসানসহ বিভিন্ন থানার সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।