চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। সম্প্রতি বিকেলে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ধর্ষক মিজানুর রহমানকে (৫৫) আটক করেছে পুলিশ। সে উপজেলার মুক্তদাহ গ্রামের মৃত করিম বক্সের ছেলে। চৌগাছা সরকারি হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, শিশুটির গোপন অঙ্গ থেকে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে। তার অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।