হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হাটহাজারীতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।
গত ১৬ আগস্ট বেলা ১২টায় হাটহাজারী ত্রিবেনী কমিউনিটি সেন্টার থেকে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করেন পু-রীক ধাম এর উপদেষ্টা শ্রী কল্পতরু কেশব দাস ব্রহ্মচারী।
সাংবাদিক বাবলু দাশ ও জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এডভোকেট কৃষ্ণ প্রসাদ নাথের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাস্টার অশোক কুমার নাথ।
হাটহাজারী উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি ডা. অসিম দাশগুপ্তের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. গোবিন্দ প্রসাদ মহাজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড.শিক্ষক কৃষ্ণ দেবনাথ, উত্তর জেলা জন্মাষ্টমী কমিটির সাধারন সম্পাদক জুয়েল চক্রবর্তী, প্রধান পৃষ্টপোষক আশীষ দে প্রমুখ।