আমন বীজ ও সার বিতরণ
পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায়ে কৃষকদের মাঝে (রোপা আমন ফসলে) বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ৩ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে সদর উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার প্রায় ৪ হাজার কৃষকদের মাঝে বিনাম্যুলে আমন বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষকদের মাঝে আমন বীজ ও সার তুলেদেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন।
এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: রমজান আলী, উপজেলা প্রশাসিনক কর্মকর্তা আব্দুর রশিদসহ কৃষকরা।
প্রতিজন কৃষককে রোপা আমন বীজ ৫ কেজি, ডিএসপি সার ১০ কেজি ও এমওপি স্যার ১০ কেজি করে বিতরণ করা হয়।
সাধারণ সভা
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : রানীহাটি সাধারন পাঠাগারের ৩৭তম বার্ষিক সাধারণ সভা পাঠাগার ভবনে জনাব মোঃ জাহিরুল করিম ডেভিডের সভাপতিত্বে রোববার (৮জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ও উপদেষ্টা সম্মানিত বিচারপতি মহোদয় (অব.) জনাব এমদাদুল হক।
তার তত্ত্বাবধানে রানীহাটি সাধারন পাঠাগারের গঠনতন্ত্র সংশোধন ও আগামী ৩ (তিন) বছরের জন্য পাঠাগার পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচনে প্রত্যক্ষ ভোটে মো. মজিবুর রহমান রহমান (সভাপতি), মো. আবুল কাওসার (কায়েম) (সহ-সভাপতি), মো. সিপারুল আনাম সোধারন সম্পাদক), (মা. মোস্তাকুল ইসলাম (কুসুম) (সহ-সাধারণ সম্পাদক), মো. গোলাম মোস্তফা (অর্থসম্পাদক), মো. সোহবুল ইসলাম (পাঠাগার সম্পাদক) ও সাংস্কৃতিক সম্পাদক মো. বাদরুল আনাম এছাড়া ১০ জন কার্যনিবাহী সদস্যসহ ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় বলে জানা গেছে।
মতবিনিময় সভা
শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই বিপ্লব, সংস্কার ও আগামীর বাংলাদেশ শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বুধবার সকাল ১০ টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে অনষ্ঠিত এ আলোচনা ও মতবিনিময় সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার। আব্দুল মান্নান মাষ্টারের সভাপতিত্বে উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন বিশিষ্ঠ লেখক, গবেষক ও রাষ্ট্রচিন্তক বেনজিন খান। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্যদেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রয়ি সদস্য ইয়াহিয়া জিসান, বিশিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তি রফিকুল ইসলাম মন্টু, যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান, শহীদ আব্দুল্লাহ’র পিতা আব্দুল জব্বার, শহীদ জাবেরির পিতা মোঃ নওশের আলী, সময় টিভির বেনাপোল প্রতিনিধি আজিজুল হক, সাংবাদিক মোঃ নাসিরউদ্দিন, নাগরিক পার্টির জেলা সংগঠক মোঃ নুরুজ্জামান, হাফেজ মোস্তফা কামাল, মোরাদ উদ দৌলা, রাসেল মাহমুদ, সোহেল আহম্মে প্রমুখ।
ঈদ উপহার বিতরণ
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : গত ঈদুল আজহা উপলক্ষে বগুড়া-৩ আদমদীঘি ও দুপচাঁচিয়া এলাকার জামায়াতে ইসলামি মনোনীত এমপি প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহেরের সৌজন্যে দুই উপজেলায় শতাধিক গরু কুরবানি ও ৪শতাধিক শিশু কিশোরদের মাঝে ঈদ উপহার হিসাবে পোশাক, চকলেট ও মিষ্টি বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার রহিম উদ্দীন কলেজ মাঠে শিশু কিশোরদের মাঝে পোষশক, চকলেট ও ঈদুল আজহার পরদিন হাজি তাছের আহমেদ মহিলা কলেজ প্রাঙ্গনে গরু কুরবানি দিয়ে দুই উপজেলা ১০ হাজারের অধিক গরীব মানুষদের মাঝে মাংস বিতরণ করেছেন। পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও এসব সামগ্রী বিতরণ করেন, বগুড়া-৩ আদমদীঘি ও দুপচাঁচিয়া এলাকার জামায়াতে ইসলামি মনোনীত এমপি প্রার্থী জামায়াত নেতা নুর মোহাম্মাদ আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আতোয়ার হোসেন, নায়েবে আমীর ডা. ইউনুছ আলী, মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি গোলাম রব্বানী, মাওলানা আব্দুল জোব্বার, মাওলানা গোলাম মোস্তফা প্রমুখ।
চাল বিতরণ সম্পন্ন
শান্তিগঞ্জ সংবাদদাতা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়ন এর ১১৪১ জন হতদরিদ্র মানুষের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ সম্পন্ন হয়েছে।
বিশ্ব মুসলিমের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ উপলক্ষে হত-দরিদ্র দিনমজুর, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা দেওয়ার লক্ষে সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ এর চাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম শারীরিক অসুস্থ থাকায় তিনির পরিবর্তে ৬নং ওয়ার্ড সদস্য মো. ইলিয়াছ মিয়ার তত্ত্বাবধানে বুধবার (৪ জুন) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের কার্যালয় প্রাঙ্গণে অত্র ইউনিয়নের হত-দরিদ্র, দিন মজুর মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল করে ১ হাজার ১৪১ জনের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উপহার বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে চান মিয়া-আমিন উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম, বিধবা ও বয়স্ক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে বাতিসা বৈদ্দের বাজারে উপহারসামগ্রী তুলে দেন বাতিসা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোতাহার হোসেন মোল্লা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আমিন উল্লাহ, নুরুল আলম মোল্লা, আবদুর রশিদ, আবন আলী, সিরাজ মিয়া, এছাক মিয়া প্রমুখ। দীর্ঘদিন ধরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আমিন উল্লাহ ইউনিয়নের কালিকাপুরে গরীব, অসহায়, পঙ্গু মানুষের সেবায় বিভিন্ন সামগ্রী, মসজিদ ও মাদরাসায় অনুদান প্রদানসহ সামাজিক কাজ অব্যাহত রেখেছেন।