মণিরামপুর (যশোর) সংবাদদাতা: মণিরামপুরে আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক লাখ টাকার অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম মনিরামপুর উপজেলার আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভ্যাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

এ সময় অননুমোদিতভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার অপরাধে আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক সুশীল দাসকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর আওতায় ১,০০,০০০ ( এক লক্ষ) টাকা অর্থদ- অনাদায়ে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। উক্ত অর্থদ- তাৎক্ষণিকভাবে আদায় করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়।

এছাড়াও বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীন ২ টি মামলায় ২,৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা জরিমানার দ- এদিন প্রদান করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়।