রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মহিলা সহ একই পরিবারের দুজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। গত ২৫ আগস্ট উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় প্রতিপক্ষকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো- সোবহান তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার ও হাসিবুল। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের দুজন মা ও ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় অভিযোগ রয়েছে। একই ঘটনায় অভিযুক্তরা প্রতিপক্ষের বিরুদ্ধে উল্টো মামলা করতে এলে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইন প্রক্রিয়া চলমান রয়েছে।