তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ তাড়াশের মান্নান এজেন্ট ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মাওলানা আঃ সোবহান (৪৪)-কে চির বিদায় জানালো চলনবিলের আলেম সমাজ। গতকাল রবিবার সকাল ১১.৩০টায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া দাখিল মাদরাসা ময়দানে মরহুমের জানাযা নামাজযঅনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাদরাসার পাশেই জান্নাতুল বাকী হাফেজিয়া মাদরাসা কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে লিভার জন্ডিসে অসুস্থছিলেন। ভারতে চিকিৎসা নিচ্ছিলেন। ৫ আগস্টের পরে ভারত যাওয়া বন্ধ হয়ে গেলে দেশে তেমন চিকিৎসা পাচ্ছিলেন না। গত শনিবার ভোর ৪ টার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্না ল্লিøাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সিরাজগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থীর শোক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রেীয় কর্মপরিষদ সদস্য সিরাজগঞ্জ- ৩ তাড়াশ রায়গঞ্জ সলঙ্গা আসনের এমপি পদ প্রার্থী শায়েখ প্রফেসর ড. মাওলানা আঃ সামাদ শোক প্রকাশ করেছেন্ । শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় তিনি বলেন, মরহুম মাওলানা আঃ সোবহান ছিলেন চলনবিলের এক উজ্জল নক্ষত্র। তিনি অল্প বয়সে বেশ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী কর্মীকে হারালাম। গুণী এ সমাজ কর্মীর মৃত্যুতে দেশ ও সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে যা পূরণ হবার নয়। আল্লাহ তায়ালা তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা জামায়াতের আমীর খম সাকলায়েন,সেক্রেটারী মাওলানা শাহজাহান আলী, চলনবিল ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আঃ সাত্তার প্রমুখ।