পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পিরোজপুর সংবাদদাতাঃ সম্প্রতি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) পরিসংখ্যান বিভাগে ১ম বর্ষ ১ম সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে ৫ শিক্ষার্থীকে অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার মেধা বৃত্তি প্রদান করা হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদারের পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও এককালীন নগদ অর্থ তুলে দেন।

বৃত্তিপ্রাপ্ত পরিসংখ্যান বিভাগের ৫ শিক্ষার্থী হল, মুমতাহিনা রহমান, আসিফ আকতার, সাবির মাহমুদ, মো. মাহিদুল ইসলাম ঈমন ও মোসা. সাওদা খাতুন।

স্বপ্নপূরণ কল্যাণ সংস্থা

মাগুরায় স্বপ্নপূরণ কল্যাণ সংস্থা নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এলাকার বঞ্চিত ও দুস্থ মহিলাদের মধ্যে চাউল বিতরণ করেন।

বৃহস্পতিবার ২৪ জুলাই সকালে মাগুরার পারনান্দুযালী তাদের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসুচি শুরু করা হয়। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিশর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে মাগুরা রেডক্রীসেন্ট এ-র ভাইস চেয়ারম্যান মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ কুতুব উদ্দিন উপস্থিত থেকে দুস্থদের হাতে চাউল তুলে দেন।

হাছান জামিলা ফাউন্ডেশন

নাঙ্গলকোট (কুমিল্লা) কুমিল্লার নাঙ্গলকোটে হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার এ কে এম কামারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া।

বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল মনির ও মইজ উদ্দিন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান।

মাইটিভি

ফুলবাড়ী দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মাইটিভি’র পক্ষ থেকে মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু বিভিন্ন ফলজ গাছ বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মাইটিভি’র পক্ষ থেকে মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু বিভিন্ন ফলজ গাছ বিতরণ করেন। গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন ফুলবাড়ী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।

গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি

আশাশুনি : আশাশুনিতে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প করা হয়েছে। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মরহুম আব্দুস সাত্তার ও তার সহধর্মিণীর স্মরণে টায় আশাশুনি সদরের গাছতলা এসডিএফ অফিসে এ ক্যাম্পের আয়োজন করা হয়। রেজিঃ,ফ্রি চিকিৎসা প্রদান এবং ছানি রোগি বাছাই করা হয়। ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে শতাধিক রোগিকে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা চোখের প্রেসার পরীক্ষা নেত্রনালীর পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

চলনবিল প্রেসক্লাব

গুরুদাসপুর (নাটোর) : গুরুদাসপুরের একঝাক তরুন ও প্রবীণ সাংবাদিকদের আদি সংগঠন চলনবিল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সম্পতি চলনবিল প্রেসক্লাব কার্যালয়ে ১৩তম ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে নবগঠিত কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হন কালেরকন্ঠ প্রতিনিধি এমএম আলী আক্কাছ। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন সমকাল ও এনটিভি অনলাইনের নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আনন্দ টিভির জালাল উদ্দিন। ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার এসএম মজিবুর রহমান মজনু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ ও জালাল উদ্দিন শুক্তি। ঐতিহাসিক এ প্রেসক্লাবের ২৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পিবিজিএসআই

বেগমগঞ্জ/চৌমুহনী (নোয়াখালী) : নোয়াখালীতে বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস(চইএঝও) স্কিম এর আওতায় বেগমগঞ্জ উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উওীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় ও জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো.জাহাঙ্গীর এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মোঃজহির উদ্দিন হারুন, বিএনপি নেতা আহসান উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বেল্লাল হোসেন, উল্লাহ চৌমুহনী পৌরসভার সচিব মোঃজাকির হোসেন, লক্ষীনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফি উদ্দিন।