রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে ৭ম শ্রেণীর ছাত্রী মোহনা আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে সম্প্রতি উপজেলার চর নেয়ামত গ্রামের রফিক উল্যার বাড়ি থেকে মোহনার লাশ উদ্ধার করে পুলিশ। মোহনা ওই বাড়ির রফিক উল্যার মেয়ে, সে চর পোড়াগাছা ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার ৭ম শ্রেণীতে পড়তো।

স্থানীয় চর আলগী ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাখায়েত উল্যাহ বাবু ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় মোহনার বাবা মা কেউ বাড়িতে ছিল না, মা ওই সময় তাদের পাশের পুরোনো বাড়িতে গিয়েছিল সবার অলক্ষ্যে সে বসত ঘরের নিজ রুমের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। মা বাড়িতে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন এবং মেয়ে জীবিত ভেবে লাশ নামিয়ে ফেলেন। মোহনা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে দীর্ঘদিন ধরে অসুস্থ, তার মা ওই সময় তাদের পাশের পুরোন বাড়িতে ছিলেন এসে মেয়েকে মৃত দেখতে পান। লাশ লক্ষ্মীপুরের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর রহস্য।